ঝিনাইদহে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের হরতাল প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনের সাথে সমঝোতা হওয়ার কারণে ঝিনাইদহ বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বুধবার দুপুর সাড়ে ১২টায় এই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয়।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ ১৮ মালিক-শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এই হরতালের ডাক দেয় ঝিনাইদহ বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
[b]ঢাকা,৭ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]