নরসিংদীর সাটিরপাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম রুবেল মিয়া (২৭) বলে জানা যায়।
মঙ্গলবার রাত্র ৮টার দিকে শহরের সাটিরপাড়া স্কুলের পাশে কয়েকজন লোক রুবেলকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল শহরের দত্তপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তিনি হার্ডওয়ার ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার  সলিমগঞ্জে।
পুলিশ জানায়, রাত্র ৮টার দিকে কে বা কারা এ রুবেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে ছিনতাইয়ের সময় এ হত্যাকাণ্ড- ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ঘটনাস্থল থেকে পুলিশ রুবেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]