রাজশাহীর সংবাদপত্র এজেন্ট ও হকারদের সঙ্গে চলমান দ্বন্দ্ব চরম আকার ধারণ করায় টানা তৃতীয় দিনের মতো রাজশাহীতে শনিবারও জাতীয় পত্রিকা পৌঁছায়নি। এর ফলে পাঠকদের মধ্যে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংবাদের প্রয়োজন মেটাতে পাঠকরা বর্তমানে অনলাইন সংবাদপত্রের ওপর নির্ভর করছেন।
শ্রম দপ্তরের নীতিমালা বাস্তবায়নের দাবিতে রাজশাহী সংবাদপত্র এজেন্ট ফোরাম রাজশাহীতে জাতীয় পত্রিকা নেওয়া বন্ধ রেখেছেন।
এ ব্যাপারে রাজশাহী শহর সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিউল করিম সুজন বলেন, পত্রিকা বন্ধ থাকায় প্রায় সাড়ে তিন শ’ হকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, রাজশাহীতে পত্রিকা না যাওয়ায় হকার্স শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি দ্রুত সমাধান করে জাতীয় পত্রিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। পত্রিকা বন্ধের প্রতিবাদে হকার্স শ্রমিক ইউনিয়নের নেতারা চলমান কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করছেন বলেও জানান তিনি।
এদিকে, রাজশাহী সংবাদপত্র এজেন্ট ফোরামের অন্যতম নেতা জুগলি কিশোর জানান, রোববার এ নিয়ে এজেন্ট ফোরাম ও রাজশাহী হকার্স শ্রমিক ইউনিয়নের মধ্যে সমঝোতা বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকের পরই রাজশাহীতে পত্রিকা নেওয়া হবে। সে পর্যন্ত পাঠকদের অপেক্ষা করতে হবে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
রাজশাহীতে ৩ দিন ধরে পত্রিকা নেই
রাজশাহীর সংবাদপত্র এজেন্ট ও হকারদের সঙ্গে চলমান দ্বন্দ্ব চরম আকার ধারণ করায় টানা তৃতীয় দিনের মতো রাজশাহীতে শনিবারও জাতীয় পত্রিকা পৌঁছায়নি। এর ফলে পাঠকদের মধ্যে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংবাদের প্রয়োজন মেটাতে পাঠকরা বর্তমানে অনলাইন সংবাদপত্রের ওপর নির্ভর করছেন





