ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ইসমাইল হোসেন হত্যা মামলার প্রধান আসামি শাহাজাহানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে যশোর শহরের ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাজাহান কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের লুৎফর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন  জানান, ইসমাইলকে কুপিয়ে হত্যার পর থেকেই প্রধান আসামি শাহাজাহান পলাতক ছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন ও নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর শহরের ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গত ১৩ মে প্রকাশ্যে বিএনপি নেতা ও কালীগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইসমাইল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ১৭ দিন পর পুলিশ শাহাজাহানকে গ্রেফতার করতে সক্ষম হলো।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]