নতুন বছরের প্রথম মাসে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে ৮ জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের ১১ জনসহ ৩৬ জন খুন হয়েছেন। এর মধ্যে ৩ জন আওয়ামী লীগ, ৩ জন বিএনপি, ৫ জন জামায়াত-শিবির সদস্য রয়েছেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে এ অঞ্চলে অপরাধমূলক ঘটনা বাড়তে শুরু করে। তবে রাজনৈতিক নেতাকর্মী নিহতের ঘটনার পর অধিকাংশেরই পরিবারের সদস্যরা আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ করেছেন। এ অঞ্চলে রাজনৈতিক হত্যাকাণ্ডের পাশাপাশি বেড়েছে সামাজিক অপরাধও। এসব ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠাও বেড়েছে।
৩ জানুয়ারি রাতে খুলনার ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, ১২ জানুয়ারি মেহেরপুরে জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম, ১৪ জানুয়ারি সাতক্ষীরায় জামায়াতের রোকন আনওয়ারুল ইসলাম, ১৫ জানুয়ারি যশোরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিপন, ১৭ জানুয়ারি সাতক্ষীরায় শিবির কর্মী হানিফ ছোটান, ঝিনাইদহে দলীয় সংঘর্ষ চলার সময় গুলিতে আওয়ামী সমর্থক আরিফ হোসাইন ও মেহেরপুরে বিএনপি সমর্থক আবু বকর, ২৬ জানুয়ারি সাতক্ষীরার দেবহাটা উপজেলা শিবির সম্পাদক আবুল কালাম ও তার সহযোগী শিবির কর্মী মারুফ হাসান ছোট, ২৭ জানুয়ারি সাতক্ষীরা তালা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ইসলামকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম, ২৮ জানুয়ারি যশোরের অভয়নগর উপজেলার ঝিয়েডাঙ্গায় বিএনপি কর্মী রবিউল ইসলাম রবি নিহত হয়।
নিহতদের অধিকাংশ নেতাকর্মীই আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
জানুয়ারি মাসে সংঘটিত হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে খুলনায় ৭টি, কুষ্টিয়ায় ৩টি, যশোরে ৭টি, ঝিনাইদহে ৩টি, চুয়াডাঙ্গায় ২টি, মেহেরপুরে ২টি, সাতক্ষীরায় ৭টি ও বাগেরহাটে ৫টি। এ সময়ের মধ্যে ২টি লাশ নদী ও পুকুর থেকে উদ্ধার করা হেেছ। এর মধ্যে একটি ছিল মহিলার লাশ। যশোরের অভয়নগরের চাপাতলা মালোপাড়ায় হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর হামলা ও বাড়িঘরে ভাংচুর করা হয়। মনিরামপুরেও হিন্দু সম্প্রদায়ের নারীদের ওপর বর্বরোচিত ঘৃণিত হামলার ঘটনা ঘটে। মাগুরায় এক শিক্ষকের বাড়িতে বোমা হামলা চালানো।
খুলনার বটিয়াঘাটা উপজেলায় চরমপন্থীরা ৪ ব্যাংক কর্মকর্তা ও এক শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে উপজেলাজুড়ে চরমপন্থী আতংক চরমে রয়েছে। চিংড়িতে অপদ্রব্য পুশের ঘটনা প্রতিরোধে অভিযান পরিচালনা নিয়েও পুলিশের অর্থ-বাণিজ্যের ঘটনায় এলাকার জনমনে আতংক ও উদ্বেগ বিরাজ করছে।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //ইএইচ[/b]
শ্রেণীহীন
বছরের প্রথম মাসেই খুলনায় ৩৬ হত্যা
নতুন বছরের প্রথম মাসে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে ৮ জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের ১১ জনসহ ৩৬ জন খুন হয়েছেন। এর মধ্যে ৩ জন আওয়ামী লীগ, ৩ জন বিএনপি, ৫ জন জামায়াত-শিবির সদস্য রয়েছেন।





