দুটি পিস্তল ও গুলিসহ নারীসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক শামছুজ্জামান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে ফৌজদারি মোড় এলাকায় পাহারা বসানো হয়। এ সময়ে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশাকে ধাওয়া করে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খাসের হাট গ্রামের নাছির (২৫) ও একই উপজেলার কালপুর গ্রামের সাথী বেগম (২০)।
আটক দুইজনের স্বীকারোক্তি অনুসারে নগরীর কাপ্তান বাজার এলাকা থেকে আশিকুর রহমান আসিফ (২২) নামের আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন,এ সময়ে তাদের আরও দুই সহোযোগী পালিয়ে যায়। তাদের দেহ তল্লাশি করে সাথী বেগমের শরীরের সঙ্গে বেঁধে রাখা দুইটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ এলাকায় অস্ত্র এনে বিক্রি করতো বলেও জানান পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
এমআর,কুমিল্লা,২২ জানুয়ারি(টাইমনিউজবিডি.কম)





