বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় বারের মতো দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানন্ত্রী লি কেকিয়াং। আজ সোমবার এক বার্তায় তিনি চীনের জনগণ ও তার ব্যক্তিগত তরফ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
বার্তায় চীনের প্রধানমন্ত্রী বলেন,চীন এবং বাংলাদেশ ঘনিষ্ট প্রতিবেশী। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে সম্মিলিত প্রয়াসে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে।
চীনা প্রধানমন্ত্রীর এ বার্তাটি বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জুন। চীনা দূত নতুন নিয়োগ পাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকেও শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রেণীহীন
প্রধানমন্ত্রীকে চীনের অভিনন্দন
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় বারের মতো দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানন্ত্রী লি কেকিয়াং। আজ সোমবার এক বার্তায় তিনি চীনের জনগণ ও তার ব্যক্তিগত তরফ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান





