নারায়ণগঞ্জে ৭জনকে অপহরণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় বহিষ্কৃত র্যাবের ৩ কর্মকর্তাকে গ্রেফতার দেখানোর দাবি জানিয়েছেন আইনজীবী নেতারা।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে খুনীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান আইনজীবী নেতারা।
বহিষ্কৃত র্যাবের ৩ কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেফতার না দেখিয়ে উল্টো জামাই আদরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
সমাবেশে ব্ক্তারা বলেন, উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে পুলিশ র্যাবের বহিষ্কৃত ৩ কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। কিন্তু রিমান্ডে নিয়ে তাদের জামাই আদরে রাখা হয়েছে। তাদের চিকিৎসার জন্য ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ বে-আইনী।
সেই সাথে আইনজীবী নেতারা গ্রেফতারকৃতদের হত্যা মামলায় গ্রেফতার দেখাতে তাদের করা আবেদনের বাস্তবায়নের দাবি জানান।
আইনজীবীরা বলেন, নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় র্যাোবের বহিষ্কৃত ৩ কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জামাই আদরে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বক্তারা বলেন, র্যা বের বহিষ্কৃত ৩ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ ঘটনায় গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তাদের ইন্টারগেশন করা হচ্ছে না। তাদের আইনী সুযোগ দেওয়া হচ্ছে। পুলিশ সুপারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জন্য দু’জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এটা আইন বহির্ভূত কাজ। পুলিশ সুপার কোন সুপারিশ করতে পারে না। একমাত্র আদালতের নির্দেশেই তাদের চিকিৎসক নিয়োগ দেওয়া যেতে পারে।
আইনজীবীরা বলেন, জামাই আদরে রয়েছেন প্রতিমন্ত্রী মোফজ্জল হোসেন চৌধূরী মায়ার মেয়ের জামাই র্যাএব-১১ কমান্ডিং অফিসার লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ। এই সুবাদে বাকি দু’জনকে জিজ্ঞাসাবাদের নামে খাতির করা হচ্ছে। তাদের জন্য তাৎক্ষনিক আনা হয়েছে দু’টি ইয়ার কুলার। তাদের খাবর দেয়া হচ্ছে নারায়ণগঞ্জের অভিজাত শ্রেণীর ক্লাব ‘নারায়ণগঞ্জ ক্লাব’ থেকে। নেয়া হচ্ছে বাহারী সব খাবার। আর চিকিৎসা দেয়া হচ্ছে সেনাবাহিনীর নিজস্ব ডাক্তার দিয়ে। জামাই আদরের কোন কমতি রাখা হচ্ছে না।
আইনজীবীদের এমন অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী জানান, গত ১৭ মে শনিবার সকালে জেলা পুলিশ সুপার আমাদের কাছে চিঠি দিয়ে ডাক্তার চেয়েছিল। তার আবেদেনের প্রেক্ষিতে দুইজন ডাক্তার প্রেরণ করা হয় ২জন আসামীর স্বাস্থ্য পরীক্ষা করতে। কিন্তু সেদিন বিকালে মিডিয়ার মাধ্যমে ২ জনকে রিমান্ডে নেওয়ার খবর জানতে পেরে ডাক্তার নিয়োগের বিষয়টি প্রত্যাহার করে নেয় হয়। এর বাইরে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
আইনজীবীদের সমাবেশ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সভাপতি আবদুল বারী ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, সহ সভাপতি অ্যাডভোকেট হুমায়ন কবির, মশিউর রহমান শাহিন, সহ-সাধারণ সম্পাদক রকিবুল হাসান শিমুল, কোষাধ্যক্ষ কাজী আবদুল গাফফার, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদ খান ভাষানী, অ্যাডভোকেট এবি সিদ্দিক, অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ অনেকে।
ঢাকা, এএইচ, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেইউ
শ্রেণীহীন
জামাই আদরে বহিষ্কৃত ৩ র্যাব কর্মকর্তা
নারায়ণগঞ্জে ৭জনকে অপহরণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় বহিষ্কৃত র্যাবের ৩ কর্মকর্তাকে গ্রেফতার দেখানোর দাবি জানিয়েছেন আইনজীবী নেতারা। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে খুনীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান আইনজীবী নেতারা





