কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ আকমল হোসেন (৪৫) ও রকিবুল ইসলাম মিঠু নামে দুই ফেনসিডিল ব্যবসায়কে আটক করেছে র‌্যাব-১২'র সদস্যরা।
রোববার বিকাল সাড়ে ৪টায় তাদের আটক করা হয়। আটককৃত আকমল হোসেন সদর উপজেলার বটতৈল টাকিমারা এলাকার ইয়াকুব আলীর ছেলে ও মিঠু কুমারগাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাড়ব‐১২,সিপিসি‐১,কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি আভিযানিক দল জানতে পারে কুমারগাড়ার একরাম আলীর দোকানের সামনে ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আকমল হোসেনের হাতে থাকা একটি বাজার করা প্লাষ্টিকের ব্যাগে রাখা ২২ বোতল এবং রকিবুল ইসলামের মিঠু এর হাতে থাকা একটি বাজার করা প্লাটিকের ব্যাগে রাখা ১৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]