স্বরাষ্ট্রমন্ত্রীর শূন্যতায় ভুগছে সারাদেশ। পাশাপাশি এই লোভনীয় পদ নিয়ে চলছে নানা মহলে দেন দরবার। অনেকেই তার নিজস্ব পরিমণ্ডল থেকে ওই পদে আসীন হওয়ার জন্য শুরু করেছেন নানা লবিং-তদবির।
এর পাশাপাশি এটাও শোনা যাচ্ছে, এই পদে দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা। নানান তদবির ও ঝক্কি ঝামেলার কারণে এ পদে যেতে চাইছেন না দায়িত্বশীল কোন ব্যক্তি বা নেতাও।
একাধিক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, অন্যদিকে জন নিরাপত্তা প্রদানেও হিমশিম খেতে হচ্ছে হরহামেশা।
সূত্র আরও জানায়, খুব শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এক আমলা।
তার বিরুদ্ধে খোদ আওয়ামী মহলে রয়েছে নানান অভিযোগ ও অনুযোগ। তিনি একেক সময় একেক ধরণের কথা বলে আলোচনায় ঝড় তুলেছেন।
এক সময় তিনি স্পর্শকাতর একটি মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। তিনি বৃহত্তর কুমিল্লা জেলার সন্তান।
সূত্র আরও জানায়, দায়িত্বে থাকাকালে দফায় দফায় বিতর্কিত হন ওই আমলা। কিন্তু এবার নানান তদবির ও লবিংয়ে যথেষ্ট এগিয়ে রয়েছেন তিনি।
আগামী ১৩ এপ্রিল শপথ নেয়ার কথা রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ওই ব্যক্তি দ্বিতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।
আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মন্ত্রী পরিষদে আরও ৪ নতুন সদস্য যোগদান করবেন।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
শ্রেণীহীন
শিগগিরই নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ
স্বরাষ্ট্রমন্ত্রীর শূন্যতায় ভুগছে সারাদেশ। পাশাপাশি এই লোভনীয় পদ নিয়ে চলছে নানা মহলে দেন দরবার। অনেকেই তার নিজস্ব পরিমণ্ডল থেকে ওই পদে আসীন হওয়ার জন্য শুরু করেছেন নানা লবিং-তদবির। এর পাশাপাশি এটাও শোনা যাচ্ছে, এই পদে দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা। নানান তদবির ও ঝক্কি ঝামেলার কারণে এ পদে যেতে চাইছেন না দায়িত্বশীল কোন ব্যক্তি বা নেতাও





