সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান বলেছেন, ''র্যাব বিলুপ্তির দাবি পাগলের প্রলাপ। র্যাবের এক মেজর বলেছেন, ১০ বছরে তারা দেড় লাখ অপরাধী গ্রেফতার করেছে। এরা না থাকলে আজ বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম খারাপ পর্যায়ে যেত। র্যাব বিলুপ্ত করলে কাপড় না, চামড়াও থাকবে না।''
বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'র্যাব বিলুপ্তির দাবি ও বাস্তবতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় সাংবাদিক নঈম নিজামের সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশিষ্ট চলচ্চিত্রকার কাজী হায়াত, বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলন, সাবেক এমপি গোলাম মওলা রনি, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) জিল্লুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এম এ রশিদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, জানিপপ’র চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা, আইনজীবী ব্যারিস্টার আহসান হাবীব, বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, নারী উদ্যোক্তা নাসরিন আউয়াল মিন্টু, মাওলানা জিয়াউল আহসান, অর্থনৈতিক সমিতির সহ-সভাপতি ড. জামাল উদ্দিন, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি সঙ্গীতা আহমেদ প্রমূখ।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]
র্যাব বিলুপ্ত করলে কাপড় না, চামড়াও থাকবে না: মেজর আক্তারুজ্জামান
সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান বলেছেন, ''র্যাব বিলুপ্তির দাবি পাগলের প্রলাপ। র্যাবের এক মেজর বলেছেন, ১০ বছরে তারা দেড় লাখ অপরাধী গ্রেফতার করেছে। এরা না থাকলে আজ বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম খারাপ পর্যায়ে যেত। র্যাব বিলুপ্ত করলে
ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু র্যাবের গ্রেপ্তার ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এটি নতুন বোতলে পুরোনো মদ: বিরোধী দল বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি পাস হয়।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
র্যাব থেকে এসআরবি, নতুন মোড়কে একই বাহিনী : টিআইবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগকে ‘একই বাহিনী নতুন মোড়কে’ ফিরিয়ে আনার ঝুঁকি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
















