বগুড়ায় পিস্তলসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের জ্বলেশরীতলার ইনল্যান্ড প্রোপাটিজ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শহরের চকলোকমান এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম মিলু ও নতুনপাড়ার খবিবুর রহমানের ছেলে সোহেল ।
ডিবি পুলিশের এসআই আরিফ  জানান, বিকেল সাড়ে ৩টায় শহরের জলেশ্বরীতলা থেকে দুই সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা আছে।
[b]বগুড়া, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]