নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টায় হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, হাকিমপুর গ্রামের দুই ভাই আব্বাস ও আক্তারের বাড়ির জমি ভাগ করে দেয় স্থানীয় গ্রাম্য মাতব্বর আমিরুল ও আতিয়ার। তবে জমি ভাগ নিয়ে ২ ভাইয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে গ্রাম্য মাতব্বররাও বিরোধে জড়িয়ে পড়লে ঝগড়া শুরু হয়।
এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল বারিক,জলিল,ওসমান,উজির আলী,ফারুক হোসেন,আব্বাস,দুলাল,কুদ্দুস বেল্টুসহ উভয়পক্ষের ২৬ জন আহত হন। এদের মধ্যে ওসমান ও উজিরকে ঝিনাইদহ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান,জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৬
নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টায় হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে





