চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা নিমতলা সীমান্ত থেকে সাত লক্ষাধিক টাকা মূল্যের  ৯৫ বোতল ভারতীয় মদ, ৩০০০ পিচ ঘড়ির ব্যাটারি, ১০,০০০ পিচ টিভির রেজিস্টার আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খানের নেতৃত্বে নিমতলা ক্যাম্পের কমান্ডার আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী হালদারপাড়া এলাকার রাস্তার পাশে একটি ঝোপে অপেক্ষা করছিলেন। এ সময় ভারত থেকে চার-পাঁচজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে ধাওয়া করলে তারা চারটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে মালামালগুলি উদ্ধার করা হয়।
সকাল সাড়ে ৯টায় মালামালগুলি দর্শনা কাষ্টমস গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ

[/b]