দশম জাতীয় সংসদে প্রথম বিলটি উঠছে  আজ মঙ্গলবার। দিনের কার্যসূচি অনুযায়ী, আইনমন্ত্রী আনিসুল হক ‘সুপ্রিম কোর্ট জাজেস (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’ সংসদে উত্থাপন করবেন।
সর্বোচ্চ আদালতের বিচারকদের বেতনের সঙ্গে তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা দিতে আইন সংশোধনের এই প্রস্তাব সংসদে উঠছে আজ। গত ২০ জানুয়ারি বিলটির অনুমোদন দেয় মন্ত্রিসভা।
গত পাঁচ দিন সংসদ মুলতুবির পর মঙ্গলবার বিকেলে আবারো বসছে জাতীয় সংসদ অধিবেশন।
গত বুধবার অধিবেশন ১৮ মার্চ বিকেল ৫টা পর্যন্ত মুলতুবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
আগামী ৩ এপ্রিল পর্যন্ত সংসদ অধিবেশন চলার কথা রয়েছে।
ঢাকা, এমআর, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)