বৃষ্টির পানিতে তলিয়ে গেছে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা। শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত টানা এক ঘন্টার বর্ষণ, হালকা ও মাঝারি ঝড়ে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
জানা গেছে, নগরীর রয়্যালের মোড়, সাত রাস্তার মোড়, শান্তি ধামের মোড়, মডার্ণ ফার্নিচারের মোড়, পিটিআই মোড়সহ অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার তৈরি হয়েছে।
এক ঘণ্টার এ বর্ষণে বিভিন্ন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জলাবদ্ধতার কারণে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগামী অনেকেই ঘরে আটকা পড়েছেন।
এদিকে সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় রিকশা ও ইজিবাইক চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]