চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ঢাকার ইডেন কলেজের শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী। রোববার সকলা ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় পিকনিকের বাস ও পিকআপের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আবছার (২৫) সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের নুরুল আমিনের পুত্র।
দোহাজারী হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জানান, ইডেন কলেজের একটি পিকনিকের বাস বান্দরবান যাচ্ছিল। ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ইডেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় কেরানীহাট আশ-শেফা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত: আহত ইডেনের ২০ শিক্ষার্থী
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ঢাকার ইডেন কলেজের শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী। রোববার সকলা ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের





