ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফ উদ্দীন বাদল (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলার ১০৯টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ১ লাখ ৬০ হাজার ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মুশফিকুর রহমান (মোটরসাইকেল) পেয়েছেন ২১ হাজার ৮৩৯ ভোট।
গফরগাঁও উপজেলায় মোট ভোটার ছিলের ২ লাখ ৯০ হাজার ৮০৮ জন।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]