[b]ব্রাহ্মনবাড়ীয়া:[/b] আখাউড়া স্থলবন্দর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র মধ্যে উচ্চ পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টায় থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আখাউড়া স্থলবন্দর এলাকায় বিজিবি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে ব্রাক্ষণবাড়িয়া ১২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল শাহজাহান জি বলেন, আলোচনায় দু’দেশের সীমান্তে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, চোরাচালান রোধ, আন্ত:সীমান্ত অপরাধ, সীমান্তে যৌথ টহলসহ দু’দেশের বৃদ্ধমান সমস্যা সমাধান নিয়ে সফল আলোচনা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর বিজিবি’র সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় আয়োজিত বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাত ও নো-ম্যান্সল্যান্ডে দু’দেশের বিজিবি-বিএসএফের পতাকা নামানোর দৃশ্য দেখেন।পরে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আলোচনায় এ বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল হাবিবুল করিম, কুমিল্লা সেক্টর কমান্ডার (ভারপ্রাপ্ত) লে. কর্ণেল আল মাহমুদ, ব্রাক্ষণবাড়িয়া ১২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল শাহজাহান জি, অপরদিকে বিএসএফের পক্ষে ছিলেন ত্রিপুরা বিএসএফ ডিজি বিগ্রেডিয়ার জেনারেল শ্রী ডি.কে পাঠাল, গকূলনগর ১৯৫ ব্যাটালিয়ন অধিনায়ক কর্ণেল চিত্র পাল, উপ-অধিনায়ক মঞ্জুর কুমার চান্দ প্রমুখ।
শ্রেণীহীন
বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক
ব্রাহ্মনবাড়ীয়া: আখাউড়া স্থলবন্দর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র মধ্যে উচ্চ পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।





