রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিশেষ সতর্কাবস্থা গ্রহণ করা হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে রবিবার সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার পর মন্ত্রণালয় থেকে এ বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার ইসমাঈল হোসনে জানান, রাজশাহী কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে অতিরিক্ত ৩০ জন অস্ত্রধারী কারারক্ষী। কারাগারে বর্তমানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ২৫ জন জেএমবি সদস্য রয়েছেন।
রাজশাহী ও রংপুর বিভাগের ডিআইজি প্রিজন বজলুর রশীদ জানান, ময়মনসিংহের ঘটনার পর মন্ত্রণালয়ের নির্দেশে কারাগারে বিশেষ সতর্কাবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বলবত থাকবে বলে তিনি জানান।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজশাহী কারাগারে বিশেষ সতর্কাবস্থা
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিশেষ সতর্কাবস্থা গ্রহণ করা হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে রবিবার সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার পর মন্ত্রণালয় থেকে এ বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ করে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করার অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রাজশাহীতে দোকানে আগুন দিয়ে দোকানিকে কুপিয়ে হত্যা
রাজশাহী নগরীর রাজপাড়া এলাকায় একটি মুদি দোকানে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার পর দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। নিহতের নাম আবদুল বারী (৪০)।
সেনাসদস্য রিফায়াতের মরদেহ রাজশাহীতে, শোকে পরিবার
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের মরদেহ রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাড়িতে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। তার মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
৩০ ঘণ্টা পর রাজশাহী-নাটোরে বাস চলাচল শুরু
রাজশাহী-নাটোর হয়ে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল প্রায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাস চলাচল শুরু হয়।
















