ফেনীর আবেদীন জুয়েলার্সে গুলি ও বোমা ফাটিয়ে ডাকাতি হওয়া স্বর্ণ কুমিল্লা থেকে উদ্ধার করা করেছে পুলিশ। লুন্ঠিত স্বর্ণ কুমিল্লার কোতয়ালিতে সনাক্ত করেছে দোকান মালিকের ছেলে রিয়াসত ইবনে আবদীন রুমেল।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লায় অফিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার করে পুলিশ। এসময় নাজমা নামে এক ডাকাতের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, গ্রেফতারকৃত নাজমা পুলিশের হেফাজতে রয়েছে। তার দেয়া তথ্যগুলো পুলিশ যাচাই-বাছাই করছে। তিনি আরও জানান, ৫ দিনের রিমান্ড শেষে নাজমাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রাশেদ খান ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই গোলাম হক্কানী কোতয়ালি থানায় গিয়েছেন বলে তিনি জানান।
৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরে গুলি ও ব্যাপক বোমাবাজী করে একদল দূর্বৃত্ত আবেদীন জুয়েলার্সের ৩শ’ ১২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। ওইদিন রাতেই চৌদ্দগ্রামে মাইক্রোবাস চালক মাসুদকে আটক করে পুলিশ। এ ঘটনায় নাজমাকে নিয়ে মোট ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ফেনীর স্বর্ণ কুমিল্লায় উদ্ধার
ফেনীর আবেদীন জুয়েলার্সে গুলি ও বোমা ফাটিয়ে ডাকাতি হওয়া স্বর্ণ কুমিল্লা থেকে উদ্ধার করা করেছে পুলিশ। লুন্ঠিত স্বর্ণ কুমিল্লার কোতয়ালিতে সনাক্ত করেছে দোকান মালিকের ছেলে রিয়াসত ইবনে আবদীন রুমেল।