ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় গাছ থেকে সজিনা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্কাস আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আক্কাস আলী সদর উপজেলার কুড়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়,  সকালে ঝিনাইদহ জজ আদালতের বিচারকদের বাংলোর মধ্যে একটি গাছে সজিনা পাড়তে ওঠেন আক্কাস আলী। সজিনা পাড়ার সময় গাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হঠাৎ জড়িয়ে তার মৃত্যু হয়।
পরে খবরটি ছড়িয়ে পড়লে শহরের মানুষ ঘটনাস্থলে ভিড়  করতে শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টা লাশটি গাছের ওপর ঝুলে থাকার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]