নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে উপজেলা নির্বাচনে সহিংসতা হয়েছে ।
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ কথা বলেন।
আবু হাফিজ বলেন, চতুর্থ দফা উপজেলা নির্বাচন কয়েক দফায় করা, সাথে সাথে ফলাফল প্রকাশ এবং নির্দলীয় নির্বাচনকে দলীয় রূপদান করায় সহিংসতা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কি করছে এটা জানার অধিকার দেশের সকল নাগরিকের রয়েছ। তবে আমাদের অনুরোধ ইসির কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনা এবং পর্যালোচনাগুলো যেন গঠনমূলক হয়।
তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন কম নেই। কিন্তু ভারতের কমিশনের সুবিধা হচ্ছে তারা রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা পান। মিডিয়ার সমর্থন এবং উচ্চ আদালত ইসির অভিভাবকের ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, এম // ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
'নির্বাচনে সহিংসতার জন্য রাজনৈতিক দলগুলো দায়ী'
নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে উপজেলা নির্বাচনে সহিংসতা হয়েছে । মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ কথা বলেন।





