ফেনীর ফুলগাজীতে চাঞ্চল্যকর একরামূল হক হত্যার পরিকল্পনা হয় ১৯মে রাতে এবং পরদিন ২০মে সেই পরিকল্পনার বাস্তবায়ন করা হয়।
আজ র্যাব সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এটি এম হাবিবুর রহমান। একরামূল হত্যার ঘটনায় আটক ৮জনের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আরও বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে অনেক তথ্যই উদঘাটন করা সম্ভব হয়েছে। আটক ৮ জনের বাইরে আরও বেশ কয়েকজনের নাম জানা গেছে যারা এই হত্যায় জড়িত ছিল। তাদের ধরতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে।
হাবিবুর রহমান বলেন, এই হত্যাযজ্ঞে ৪০ থেকে ৫০জনের একটি টিম অংশ নেয়। এদের মধ্যে ৮ জন আটক হয়েছে। আটককৃত আটজন হলো-আবিদুল ইসলাম আবিদ, জাহিদুল ইসলাম, চৌধুরী মোহাম্মাদ নাসির উদ্দিন অনিক, কাজী শাহনান মাহমুদ, সাজ্জাদুল ইসলাম পাটওয়ারী, শাহ জালাল উদ্দিন শিপন, রাহিদ হোসেন ও হেলাল উদ্দিন।
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী সকাল ৮ টার মধ্যে ঘাতকরা ঘটনাস্থলে আসে। এর মধ্যে ৫ জনের হাতে ৫ টি পিস্তল হাতে তুলে দেয় জাহিদ। আর পিস্তল কিভাবে চালাতে হয় তা শিখিয়ে দেয় শিপলু। চেয়ারম্যান একরামুল হক বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ঘাতকদের ফোনে জানিয়ে দেয়া হয়। সে অনুযায়ী ঘাতকরা প্রস্তুত থাকে।
একরামের গাড়িটি এলে গতিরোধ করা হয়। এর পর গাড়ির গ্লাস ভেঙ্গে গুলি করে আবিদ। এসময় গাড়ির ভেতর থেকে একজন পিস্তল দিয়ে গুলি করে প্রতিরোধের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। এক পর্যায়ে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একরামুল হক হত্যায় জড়িত সন্দেহে শুক্রবার আটজনকে আটক করে র্যাব।
২০ মে বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামূল হক একরামকে (৪৭) নিজ ব্যবহৃত প্রাডো জিপে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয় গাড়ি চালকসহ চার সঙ্গী। শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমার হলের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
একরামুল হত্যার পরিকল্পনা হয় ১৯ মে রাতে: র্যাব
ফেনীর ফুলগাজীতে চাঞ্চল্যকর একরামূল হত্যার পরিকল্পনা হয় ১৯মে রাতে এবং পরদিন ২০মে সেই পরিকল্পনার বাস্তবায়ন করা হয়। আজ র্যাব সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক





