[b]ঢাকা: [/b]রোববার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে দশম জাতীয় সংসদের ৪৮ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে।
এ জন্য বঙ্গভবনের দরবার হলে মন্ত্রীদের শপথ পড়ানো হয়। সেখানে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও পরে তাকে শপথ পড়ান হয়।
শপথ নেয়ার পর নতুন মন্ত্রিপরিষদের দপ্তর বন্টন করা হচেছ। সংশ্লিষ্টরা কর্মকর্তারা জানিয়েছেন, দশম জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ বিভাগে যারা এবার নতুন মুখ তাঁদের মধ্যে আনিসুল হক-আইন, তোফায়েল আহমেদ-বাণিজ্য, মোহাম্মদ নাসিম-স্বাস্থ্য, অধ্যক্ষ মতিউর রহমান-ধর্ম, কামরুল ইসলাম-খাদ্য, রাশেদ খান মেনন-ডাক ও টেলিযোগাযোগ, আসাদুজ্জামান নূর-সংস্কৃতি, আনোয়ার হোসেন মঞ্জু-পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।
এর আগে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন, তাঁরা হলেন আবুল মাল আব্দুল মুহিত- অর্থ, সৈয়দ আশরাফুল ইসলাম -স্থানীয় সরকার, মতিয়া চৌধুরী -কৃষি, নুরুল ইসলাম নাহিদ- শিক্ষা, হাসানুল হক ইনু- তথ্য, ওবায়দুল কাদের- যোগাযোগ, মুজিবুল হক-রেল, খন্দকার মোশাররাফ হোসেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ ছাড়া শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
বাকিদের দফতর বণ্টন সম্পর্কে জানা যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা জানান, মন্ত্রীদের দপ্তরের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।
শ্রেণীহীন
কে কোন মন্ত্রণালয় পেলেন
রোববার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে দশম জাতীয় সংসদের ৪৮ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। এ জন্য বঙ্গভবনের দরবার হলে মন্ত্রীদের শপথ পড়ানো হয়। সেখানে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও পরে তাকে শপথ পড়ান হয়।





