বগুড়ার সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ আরিফুল ইসলাম (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।  
আরিফুল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার টিকুরি পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে।
সান্তাহার জিআরপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ভোররাতে সান্তাহারে পৌঁছলে যাত্রী আরিফুলকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে অস্ত্র আইনে মামলা করা হয়।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]