কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন্নি (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
তিন্নি উপজেলার বাগুর গ্রামের খোকন মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্লের ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় তিন্নি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তিন্নি স্কুলে যাচ্ছিল।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই ) তপন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
কুমিল্লা,১৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ