প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর বিসিআইএম-ইসি বাস্তবায়ন হয়ে গেলে বাংলাদেশ-চীন সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
চীনে ৬ দিনের সফরে গিয়ে বর্তমানে কুনমিঙে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় শুক্রবার বিকালে কুনমিং ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ হাসিনা।
২০০৯ সালে প্রণীত চীনের ‘গেটওয়ে পলিসি’র প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং দক্ষিণ-পশ্চিম চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার সম্পর্ক উন্নয়নে দেশটির ইউনান প্রদেশের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1402066183.jpg[/img]
চীনের বড় ধরনের বিনিয়োগের ফলে দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়ন তরান্বিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে চীনের নেতৃত্ব ও দূরদর্শী দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেন।
তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সুসম্পর্ক তৈরির এই নীতির কারণে অর্থনৈতিক সহযোগিতাসহ সার্বিক দিক থেকেই চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার আশা রাখে বাংলাদেশ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1402066314.jpg[/img]
দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা আসিয়ান ও আঞ্চলিক সহযোগিতার জন্য দক্ষিণ এশীয় সংস্থা সার্কের মধ্যবর্তী স্থানে বাংলাদেশের কৌশলগত অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সংস্থা দু’টির সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সংযোগ সৃষ্টি হয়েছে তা বাংলাদেশ তো বটেই, এমনকি সংস্থা দু’টির অন্যান্য সদস্য দেশগুলোর উন্নয়নেও যথেষ্ট সম্ভাবনার পথ খুলে দিয়েছে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে চীনের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের কারণে দেশগুলোর দারিদ্র্য ও অন্যান্য সমস্যার সমাধানেও চীনের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানটিতে আরো বক্তব্য দেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, চীনা রাজ্যসভার ভাইস প্রিমিয়ার ওয়াং ইয়াং, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ জামিল, লাও পিডিআর-এর উপপ্রধানমন্ত্রী সোমসাভাত লেংসাভাদ এবং সার্কের মহাসচিব চান্দিমা উইরাক্কোদি।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বাংলাদেশ-চীন সম্পর্ক আরো জোরদার হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর বিসিআইএম-ইসি বাস্তবায়ন হয়ে গেলে বাংলাদেশ-চীন সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
পোশাক কারখানা সচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও অসন্তোষের মধ্যে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। একই পরিস্থিতির কারণে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সংযুক্ত আরব আমিরাত সফরও বাতিল করা হয়েছে।
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।
















