বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে বসে ঘুমিয়ে আলোচনায় এসেছেন অনেকবার। ফায়ার সার্ভিসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে বসে সাবেক দুই স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিমন্ত্রীর একসঙ্গে ঘুমিয়ে পড়া নিয়েও হৈ চৈ পড়ে যায়। এবার তাদেরই একজন দশম সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পুরো সময়টুকু ঘুমিয়েই কাটিয়ে দিলেন। তিনি আর কেউ নন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ঘুমের বিষয়টি মিডিয়াতে বেশ আলোচিত। শুধু মহীউদ্দীন খানই নয়, তার সঙ্গে থেমে থেমে ঘুমিয়েছেন আরেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দু’জনেই বসেছেন সংসদের প্রথম সারিতে।
অধিবেশন শেষ হয় রাষ্ট্রপতির ভাষণ দিয়ে। রাষ্ট্রপতির দীর্ঘ ভাষণের পুরো সময়ে ঘুমোতে ঘুমোতে বেশ কয়েকবার ঢলে পড়ছিলেন মহীউদ্দীন খান। তার দুই আসন পরে বসা সাহারা খাতুনের অবস্থা একই। সাহারা অবশ্য মহীউদ্দীনের তুলনায় ঘুমে অনেকটা পিছিয়ে ছিলেন।
এদিকে অধিবেশনে শোক প্রস্তাবের আগেও এক সংসদ সদস্যকে ঘুমের ঘোরে চলে যেতে দেখা যায়। শোক জানিয়ে সবাই এক মিনিট নিরবতার জন্য দাঁড়িয়ে গেলেও তিনি দাঁড়াতে পারেননি। পরে তার পাশে বসে থাকা অপর সদস্য তাকে ঠেলে ঘুম থেকে তুলেছেন।
ঘুমের দেশে হারিয়ে যেতে আরও অনেককে দেখা যায়। সংসদে এভাবে ঘুমানোর দৃশ্য অনেক নবীন সংসদ সদস্য ‘অবাক’ হয়েছেন। তারা বলেন, অন্তত সংসদে এভাবে ঘুমোনো উচিৎ নয়।’
প্রথমবারের মতো এমপি হয়ে আসা বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, কী আর বলবো। তারা যদি ঘুমিয়ে পড়ে তাহলে জাতির কী হবে?’
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)//জে ইউ / জিই[/b]
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঘুমিয়ে কাটালেন সাবেক দুই স্বরাষ্টমন্ত্রী
বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে বসে ঘুমিয়ে আলোচনায় এসেছেন অনেকবার। ফায়ার সার্ভিসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে বসে সাবেক দুই স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিমন্ত্রীর একসঙ্গে ঘুমিয়ে পড়া নিয়েও হৈ চৈ পড়ে যায়। এবার তাদেরই একজন দশম সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের
সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই আইন পাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়ন না করলে এক দফার আন্দোলন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারকে আর কালক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে তাঁরা অনড়। প্রয়োজনে আন্দোলনকে এক দফায় রূপ দেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াত আমির মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসা নিয়ে হাজার অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত যেসব মাদ্রাসা আছে, সেগুলোর অবস্থাও ভালো না। সিলেবাসকে সংকুচিত করা হয়েছে। এখন আবার কায়দা করে মাদ্রাসাকে স্কুল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম আসামের মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই লড়াই
ভারতের রাজ্য আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই ‘অস্তিত্ব ও সার্বভৌমত্বের’ লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি আসামে সহস্রাধিক বাড়িঘর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে বাংলাভাষী মুসলমানদের ‘রাষ্ট্রহীন’ করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে কেবল চিঠি আদান-প্রদান না করে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
















