যশোর সীমান্তবর্তী হাইওয়ে রোডে অভিযান চালিয়ে এক ট্রাক ভারতীয় অবৈধ থ্রিপিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ দুপুর ২টার দিকে বিজিবি ও জেলার মনিরামপুর থানার ইএনও শরীফ নজরুল ইসলামের যৌথ অভিযানে এই মালামাল উদ্ধার করা হয়।
এব্যাপারে যশোর বিজিবি'র কমান্ডিং অফিসার লে. কর্ণেল মতিউর রহমান জানান, ট্রাক ভর্তি থ্রি-পিস গুলোর বাজার মূল্য কমপক্ষে ৭৫ লাখ টাকা। উদ্ধারকৃত মালামাল আগামীকাল যশোর কামস্টমস অফিসে জমা দেয়া হবে বলেও জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ২৯ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসআর[/b]
যশোরে ৭৫ লাখ টাকা সমমূল্যের ভারতীয় থ্রিপিস উদ্ধার
যশোর সীমান্তবর্তী হাইওয়ে রোডে অভিযান চালিয়ে এক ট্রাক ভারতীয় অবৈধ থ্রিপিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও রবীন্দ্রনাথকে নিয়ে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ
ওমান উপসাগরের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ওই ট্যাংকারটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















