পিতার জানাযা থেকে ছেলেকে গ্রেফতার করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে র্যাসবের সংঘর্ষ হয়েছে। এতে ৪ র্যাব সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
রোববার বিকালে গাজীরচট গ্রামের আড়িয়ারার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আমিনুল মাতবরের জানাযা থেকে নিহতের ছেলে আলীম উদ্দিনকে র্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী র্যাব সদস্যদের ঘেরাও করে আলীম উদ্দিনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা গুলি করতে উদ্দ্যত হয়। এক পর্যায়ে জনতার প্রতিরোধের মুখে র্যাব সদস্যরা একটি বাড়িতে আশ্রয় নিলে এলাকাবাসী তাদের অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে অতিরিক্ত র্যাব সদস্যরা গুলি ছুড়ে তাদের সদস্যদের উদ্ধার করতে গেলে গ্রামবাসী ও র্যাব সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ৪ র্যাব সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
র্যাব-জনতা সংঘর্ষে আহত ১০
পিতার জানাযা থেকে ছেলেকে গ্রেফতার করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে র্যাসবের সংঘর্ষ হয়েছে। এতে ৪ র্যাব সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার বিকালে গাজীরচট গ্রামের আড়িয়ারার মোড়ে এ ঘটনা ঘটে।





