দেশের বিভিন্ন জেলার ৭৩ উপজেলায় ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয় নি।
ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয় সন্ধ্যায় পঞ্চম দফা নির্বাচন নিয়ে কোন ব্রিফিং করা হবে না। কেন ব্রিফিং হবে না জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান ওই কর্মকর্তা। এ বিষয়ে কোন মন্তব্য করতে চান নি তিনি। তবে বলেছেন ওপরের নির্দেশ আছে বলে জানান তিনি।
ইসি সূত্র জানায়,গতকাল রোববার ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্রিফিং করেন। এ সময় গত চার ধাপের নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে কমিশন পদত্যাগ করবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে ক্ষুব্ধ হন কমিশনারগণ। সাংবাদিকদের অনাকাঙিক্ষত প্রশ্নে কমিশন ‘ক্ষুব্ধ’ হওয়ায় আজ (সোমবার) কোনো ব্রিফিং করা করবেনা ইসি ।
উল্লেখ্য,গতকাল পঞ্চম ধাপের সার্বিক প্রস্তুতি নিয়ে রোববার বক্তব্য দেয়ার সময় সাংবাদিকদের নানামুখি প্রশ্নে কোণঠাসা হয়ে এক পর্যায়ে মঞ্চ ত্যাগ করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারকসহ অন্যান্য কমিশনারেরা। এসময় সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হন কমিশনারগণ।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//জেএ
[/b]