চতুর্থ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব মঙ্গলবার অস্ট্রেলিয়া পৌঁছেছেন।
২৫ মার্চ ২০১৪ হতে চারদিনব্যাপী আয়োজিত এ সিম্পোজিয়ামে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত নৌপ্রধান, নৌ সমর বিশারদ, নৌ পর্যবেক্ষক এবং নৌবাহিনীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
অস্ট্রেলিয়াতে অবস্থানকালে নৌবাহিনী প্রধান সিম্পোজিয়ামে আগত বিভিন্ন দেশের নৌপ্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।  
নৌবাহিনী প্রধানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে ২জন কর্মকর্তা রয়েছেন। অস্ট্রেলিয়া সফর শেষে নৌপ্রধান আগামী ১ এপ্রিল দেশে ফিরবেন।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর