বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে চীনের কুনমিংয়ের হায়জেং সম্মেলন কেন্দ্রে নবম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে এ আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী চীনের বাজারে বাংলাদেশি পণ্যের অধিকতর শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করতে ব্যবসায়ী পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়াও চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির চিত্র তুলে ধরে দেশটিতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা প্রত্যাশা করেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1402141017.jpg[/img]
অনুষ্ঠানে চীন ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে চীনে রয়েছেন। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ৭০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও রয়েছে। আগামী ১১ জুন হংকং হয়ে দেশে ফিরবেন তিনি।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
বাংলাদেশে বিনিয়োগে চীনের ব্যবসায়ীদের আহবান প্রধানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে চীনের কুনমিংয়ের হায়জেং সম্মেলন কেন্দ্রে নবম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে এ আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী চীনের বাজারে বাংলাদেশি পণ্যের অধিকতর শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করতে ব্যবসায়ী পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন





