[b]ঢাকা: [/b]কবি-সাহিত্যিক,শিল্পী,শিক্ষক,গণমাধ্যমকর্মী ও বুদ্ধিজীবীসহ দেশের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে চা চক্রের মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত গণভবনে এ চা-চক্র অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর আয়োজনে এ চা-চক্রে অংশগ্রহণ করেন দেশবরেণ্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসেন। এরপর পুরো প্যান্ডেল ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
এরপর সবার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। দীর্ঘ এ অনুষ্ঠানে একের পর এক গান, কবিতা আবৃত্তি চলতে থাকে। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবির নন্দী, কবি কাজী রোজী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়, আলী যাকের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।
এছাড়া গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী,বিটিভির মহাপরিচালক ম. হামিদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, কালের কণ্ঠের সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন,বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম,গণমাধ্যমব্যক্তিত্ব শাইখ সিরাজসহ আরো অনেকে।
শিক্ষকদের মধ্যে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সদ্যপদত্যাগী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ার হোসেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,আবুল মাল আব্দুল মুহিত,এইচটি ইমাম,মতিয়া চৌধুরী,ওবায়দুল কাদের,গওহর রিজভী,আসাদুজ্জামান নূর প্রমুখ।
শ্রেণীহীন
বিশিষ্ট নাগরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর চা-চক্র
ঢাকা: কবি-সাহিত্যিক,শিল্পী,শিক্ষক,গণমাধ্যমকর্মী ও বুদ্ধিজীবীসহ দেশের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে চা চক্রের মিলিত হয়েছেন





