মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় আহত লাকী আক্তার (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাজধানীর ভাটারার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাকী আক্তার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার স্ত্রী। গত ২৩ মার্চ বিকালে উপজেলায় পোড়াচক বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন। এ ঘটনায় ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়।
একই দিন সকালে উপজেলার বালুয়াকান্দি ড. আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে প্রতিপক্ষের হামলায় বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান (৬৫) নিহত হন।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]