ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি এলাকায় দুটি গার্মেন্টস শ্রমিক পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৩১ জনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সাভার হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]সাভার,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]