জেলার ফকিরহাট উপজেলা নির্বাচনে বিজিবির পিটুনিতে আহত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার নিয়ামত হোসেন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়।
ফকিরহাট থানার ওসি আনোয়ার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে শাইয়া কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে নিয়ামত হোসেনকে পিটুনি দেয় বিজিবির সদস্যরা। আহতাবস্থায় তাকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুইদিন পর স্ট্রোক করলে তাকে খুলনার আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রোববার তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]