আশুলিয়ার দৌড়মোড় এলাকায় বাসের ধাক্কায় ২ শিশুসহ ৩ জন রিক্সাযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রিপন (০৮), ইয়াসিন(০৯) ও গিয়াসউদ্দিন(৩৮।
বিশ্ব এজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে নিহতরা ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা থেকে তুরাগ তীরে এসেছিলেন।
তুরাগ থানার উপ-পরিদর্শক ফেরদৌস আহমেদ বলেন, দুপুর ২টায় আশুলিয়া এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন। ঢাকার পঙ্গু হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত গিয়াসউদ্দিন(৩৮) ও ইয়াসিন সম্পর্কে পিতা-পুত্র। তারা প্রতিবেশি সাইদুল আলম(৩৫) ও তার ছেলে রিপনকে (০৮) নিয়ে বিশ্ব এজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে এসেছিলেন।
মোনাজাত শেষে এক রিক্সায় চারজন বাড়ির উদ্দেশ্যে রওনা হলে বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে আসার পর মারা যান।
নিহত গিয়াসউদ্দীনের বড় ভাই আখতারুজ্জামান (৪৫)সন্ধ্যা সাড়ে ৬টায় নিহতদের লাশ বুঝে নিয়েছেন বলেও জানান উপ-পরিদর্শক ফেরদৌস আহমেদ।
[b]ঢাকা, জেইউ, ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
আশুলিয়ায় বাসের ধাক্কায় ৩ রিক্সাযাত্রীর প্রাণহানি
আশুলিয়ার দৌড়মোড় এলাকায় বাসের ধাক্কায় ২ শিশুসহ ৩ জন রিক্সাযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রিপন (০৮), ইয়াসিন(০৯) ও গিয়াসউদ্দিন(৩৮।





