সংরক্ষিত মহিলা আসনের ৩টি পদের বিপরীতে এমপি হওয়ার দৌড়ে তদবিরে নেমেছেন বরিশাল অঞ্চলের ৫৪ আওয়ামী লীগ নেত্রী।
অবশ্য এদের সবাইকে নেত্রী বললে ভুল হবে। কেননা এর মধ্যে হাতেগোনা মাত্র ৮-১০ জনকে পাওয়া যায় দলীয় কর্মকাণ্ডে। আন্দোলন-সংগ্রামে মাঠে থাকার পাশাপাশি দলের জন্য ঝুঁকি নেয়া থেকে শুরু করে ত্যাগীর খেতাবও কেবল তাদেরই দখলে। বাকিদের পরিচয় হয় কোনো বড় নেতার বউ, পুত্রবধূ অথবা ঘনিষ্ঠজন।
সাবেক এমপি-মন্ত্রীদের কন্যা এমনকি দু'একজন শিল্পপতি নারীও আছেন এই তালিকায়। যারা এই পদের জন্য লড়াইয়ে নেমেছেন পিতার পরিচয়ে ভর করে অথবা মোটা অংকের টাকা ঢেলে।
হিসাব অনুযায়ী, বরিশাল বিভাগে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৩টি পাবে আওয়ামী লীগ। বরিশাল-ভোলা মিলিয়ে ১টি, বরগুনা ও পটুয়াখালীতে ১টি এবং ঝালকাঠি আর পিরোজপুর জেলা মিলিয়ে ১টি আসন দেয়ার কথা এখানে। বিগত নবম জাতীয় সংসদে এ বিভাগে আওয়ামী লীগের মাত্র ২ জন ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি। তারা হলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা শুধাংশু শেখর হালদারের স্ত্রী সাধনা হালদার এবং বাকেরগঞ্জের পারভিন তালুকদার। কোটা অনুযায়ী আওয়ামী লীগের ৩ জন এমপি থাকার কথা থাকলেও তখন তা দেয়নি দলের হাই কমান্ড। এবার এর ব্যতিক্রম চান দলীয় নেতাকর্মীরা। আর সেই আশায়ই মাঠে নেমেছেন ৫৪ নারী।
দলীয় সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, বরিশাল জেলায় সর্বোচ্চ সংখ্যক ১৭, বরগুনায় ১১, ঝালকাঠি ও পটুয়াখালী জেলায় ৯ জন করে ১৮ এবং ভোলা ও পিরোজপুর জেলায় ৪ জন করে মোট ৮ জন কিনেছেন দলীয় মনোনয়ন ফরম। প্রয়োজনীয় শর্তাদি পূরণ করে ইতোমধ্যে তা জমাও দেয়া হয়েছে কেন্দ্রে। ১৯ জানুয়ারি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রার্থীদের নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও এই ৫৪ জনও উপস্থিত ছিলেন।
মনোনয়ন পেয়ে মাঠে নামা ৫৪ জনের মধ্যে এমন অনেকে আছেন দলের জন্য যাদের অবদান প্রশ্নাতীত। আবার দলের লোকজন তো দূরের কথা নিজের পাড়া-মহল্লা এমনকি প্রতিবেশীরা পর্যন্ত চেনেন না এমন অনেকেও নেমেছেন মনোনয়ন দৌড়ে।
বরগুনা জেলার জন্য মনোনয়ন কেনা একজন পার্লার মালিক বিউটিশিয়ান রয়েছেন যাকে ঢাকার নারীরা চিনলেও এলাকার কেউ চেনে না। দলীয় কোনো কর্মকাণ্ডেও কখনও দেখা যায়নি তাকে। নেতাবান্ধব নেত্রী হিসেবে পরিচিত কয়েকজনও মনোনয়ন কিনেছেন বরিশাল জেলায়। এছাড়া আরও নাম না জানা অনেকে এখন নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা চালাচ্ছেন।
[b]
বরিশাল, ২৫ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম)//ইএইচ/এফএ
[/b]
শ্রেণীহীন
এমপি হতে দক্ষিণের ৫৪ নারীর দৌড়ঝাঁপ
সংরক্ষিত মহিলা আসনের ৩টি পদের বিপরীতে এমপি হওয়ার দৌড়ে তদবিরে নেমেছেন বরিশাল অঞ্চলের ৫৪ আওয়ামী লীগ নেত্রী। অবশ্য এদের সবাইকে নেত্রী বললে ভুল হবে। কেননা এর মধ্যে হাতেগোনা মাত্র ৮-১০ জনকে পাওয়া যায় দলীয় কর্মকাণ্ডে। আন্দোলন-সংগ্রামে মাঠে থাকার পাশাপাশি দলের জন্য ঝুঁকি নেয়া থেকে শুরু করে ত্যাগীর খেতাবও কেবল তাদেরই দখলে।





