চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তের ৭৯ থেকে ৮১ নম্বর মেইন পিলার পর্যন্ত দীর্ঘ সাড়ে ৬ কিলোমিটার বিজিবি-বিএসএফ যৌথ টহল দিয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এ টহল চলে।
এযৌথ টহলে চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়ান বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাড়াদী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার তরিকুল ইসলাম ও ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটেলিয়ানের বিজয়পুর ক্যাম্পের কমান্ডার এস আই জগত শিং। বাংলাদেশের পক্ষে ১২ জন এবং ভারতের পক্ষে ১৫ জন জোয়ান অংশ নেন।
সীমান্তে মানুষ হত্যা, শিশু-নারী পাচার ও মাদকসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে এ টহল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী।
শ্রেণীহীন
বিজিবি-বিএসএফ যৌথ টহল
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তের ৭৯ থেকে ৮১ নম্বর মেইন পিলার পর্যন্ত দীর্ঘ সাড়ে ৬ কিলোমিটার বিজিবি-বিএসএফ যৌথ টহল দিয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এ টহল চলে।





