সাতক্ষীরার কলারোয়ার সীমান্তবর্তী সোনাবাড়িয়া থেকে মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন- খুলনার ফুলতলার গোলাম কিবরিয়া (৪০), বরগুনার বিথারির সুনীল দাস (৩০), বাগেরহাটের শরনখোলার সুশীল নাথ (৫০), পিরোজপুরের ভান্ডারিয়ার নমিতা দাস (৫০), পিরোজপুরের বিজয় দাস (৫৫), পটুয়াখালির কলাপাড়ার মিলন চন্দ্র হাওলাদার (৪০), ঝালকাঠির কাঁঠালিয়ার নিজাম খান (৪৫) ও বরিশালের উজিরপুরের চম্পা রানী (১৭)।
খুলনা ২৩ বিজিবি’র আওতাধীন কায়বা বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার শেখ ফায়েজ উদ্দিন জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাকা রাস্তায় সন্দেহবশত ৮ জন নারী ও পুরুষ থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তারা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার কথা স্বীকার করলে বিজিবি সদস্যরা অবৈধভাবে অনুপ্রবেশের কারণে তাদের আটক করা হয়। আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
[b]সাতক্ষীরা,এজে,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]