সিরাজগঞ্জের চৌহালীতে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। নিহত মোহাম্মদ আলী জিন্নাহ (৩০) হাট ঘোরজান গ্রামের মৃত হোসেন ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, দেড় মাস আগে হাট ঘোরজান চরে আকবার আলীর সাথে প্রতিবেশী আব্দুস ছালামের ঝগড়া হয়। এর জের ধরে ছালাম ব্যাপারীর লোকজন কেরামত আলী মীরের ছেলে আকবার আলী (৪০) কে লাঠি-সোটা দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর থেকে মীর ও তালুকদার বংশের সাথে ব্যাপারী বংশের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বুধবার রাতে ফজলু তালুকদারের লোকজন মোহাম্মদ আলী জিন্নাহকে বাড়ি থেকে ডেকে নিয়ে নদী পাড়ে উপুর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
বৃহস্পতিবার সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
[b]সিরাজগঞ্জ, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
চৌহালীতে যুবককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের চৌহালীতে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। নিহত মোহাম্মদ আলী জিন্নাহ (৩০) হাট ঘোরজান গ্রামের মৃত হোসেন ব্যাপারীর ছেলে।