কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী নগরীতে বের করা বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে যাবার পথে মিছিলে বাধা দেয় পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে নগরীর ভুবনমোহন পার্ক থেকে বের হয় মিছিলটি। পুলিশের বাধার মুখে বিএনপি কর্মীরা আবারো পার্কে ফিরে আসেন।
শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর সাংগঠনিক ৩৫টি ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন মোসাদ্দেক হোসেন বুলবুল। একই সাথে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
অনুমতি না থাকায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান। তিনি বলেন,‘বিএনপির এ কর্মসূচির অনুমতি নেয়ার বিষয়টি আমার জানা নেই। এ সংক্রান্ত চিঠিও আমার আছে আসেনি। এ নিয়ে তারা আবেদন করেছে কিনা সেটিও আমার জানা নেই।’
এর আগে নগরীর ভুবনমোহন পার্কে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাসিক মেয়র বুলবুল । মহানগর বিএনপির সহসভাপতি ও বোয়ালিয়া থানার সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় সদস্য শহিদুননাহার কাজি হেনা,মহানগর বিএনপির সহসভাপতি ও রাজপাড়া থানা সভাপতি শওকত আলী,জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা,মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আসলাম সরকার,মহানগর মহিলা দলের আহবায়ক নাজমা বেগম,যুগ্ম আহবায়ক অ্যাডভকেট রওশন আরা পপি প্রমুখ।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি( টাইমনিউজবিডি)// জেআই[/b]
শ্রেণীহীন
রাজশাহীতে কালো পতাকা মিছিলে পুলিশের বাধা
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী নগরীতে বের করা বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে যাবার পথে মিছিলে বাধা দেয় পুলিশ।





