চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর শেখ মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সীমান্তে সন্দেহভাজন দুই সাইকেলারোহীকে চ্যালেঞ্জ করে বিজিবির একটি দল। এ সময় ওই দুই ব্যক্তি একটি ব্যাগসহ সাইকেল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]