দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে।
অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার শওকত আলী।
আজ বুধবার সন্ধ্যায় শুরু হওয়া এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে।
অধিবেশনের শুরুতে সর্বসম্মতিক্রমে নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ফজলে রাব্বি মিয়া।
প্র্রধান বিরোধী দল হিসেবে সংসদে যোগ দিয়েছে জাতীয় পার্টি।

সরকারি দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে সমর্থন দেন আমির হোসেন আমু। এরপর এটি কণ্ঠভোটে পাস হয়।
স্পিকার নির্বাচনের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ডেপুটি স্পিকার পদে অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার নাম প্রস্তাব করেন। এতে সমর্থন জানান আ স ম ফিরোজ।
ঢাকা,২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি)// টিআই