মেহেরপুরের সোনাপুরে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার হুমকি দিলে আজহার আলী মণ্ডল নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সকাল সাড়ে নয়টার দিকে পিরোজপুর ইউপির ৭০ নম্বর সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হুমকি দিলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফরিদ উদ্দিন কারাদণ্ডের আদেশ দেন। ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল হান্নান এ তথ্য টাইম নিউজকে নিশ্চিত করেছেন।
আজহার আলী মণ্ডল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনারস প্রতীকের গোলাম রসুলের সমর্থক বলে  অফিসার  দাবি করেন ।
তিনি আরো বলেন,  আজহার আলী  সকাল সাড়ে নয়টার দিকে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে প্রকাশ্যে বলেন, এখানে গোপন বাক্সে ভোট হবে না। ভোট হবে প্রকাশ্যে।
এরপর প্রিসাইডিং অফিসার আব্দুল হান্নান বিষয়টি জানালে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফরিদ উদ্দিন তাকে ১০ দিনের কারাদণ্ড দেন।
[b]মেহেরপুর,১৯ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]