[b]নাটোর: [/b]জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে রোববার নির্বাচন হচ্ছে একমাত্র নাটোর-৩ সিংড়া আসনে। সকাল থেকেই ভোটার উপস্থিতি একেবারেই কম হওয়ায় নির্বাচন চলছে প্রায় ভোটার বিহীন । তবে বেলা বাড়ার সাথে সাথে স্থানীয় মহাজোট,আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়ার জন্য চাপ দিতে দেখে গেছে।
সকাল ১১টার কিছু সময় আগে সিংড়া উপজেলা সদরের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮৫২ ভোটের মধ্যে প্রায় দুইশত ভোটার,মাঝগ্রাম সরকারি  প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৬২৭ ভোটের মধ্যে ১৩২ ভোটার এবং শেরকোল হাইস্কুল কেন্দ্রে ৩২৮৭ ভোটারের মধ্যে ১৪৯ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন সেসব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ।
এদিকে নিয়ম অমান্য করে কেন্দ্রের ভিতরে চলনবিল মহিলা কলেজের অধ্যক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা অবস্থান নিয়ে আছেন খবর পেয়ে  রির্টানিং অফিসার ও নাটোরের জেলা প্রশাসক জাফর উল্লাহ তাকে বের করে দেন।
অন্যদিকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে বাড়ি থেকে বিএনপি জামায়াত কর্মী সমর্থকদেরও আওয়ামী লীগ কর্মীরা উঠিয়ে ভোট কেন্দ্রে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।