কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) এর জন্য বরাদ্দকৃত ৭ একর জমির বরাদ্দ বাতিল করেছে প্রশাসন।
সোমবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে নদী উদ্ধার নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসম্পর্কে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, সভায় র্যানব-১০-কে তাদের স্থায়ী অফিস করার জন্য কামরাঙ্গীরচর বুড়িগঙ্গার আদি চ্যানেলে যে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, নদী বাঁচানোর স্বার্থে এ জমি র‌্যাব-১০ কে দেয়া হচ্ছে না। তাদের অন্য কোথাও উঁচু জমিতে স্থায়ী অফিস করার জন্য জমি বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, গত রোববার পাঁচজন মন্ত্রী ওই এলাকা সরেজমিনে দেখেছেন। এরপর পর্যালোচনা করে মনে হয়েছে, এ জায়গাটি বরাদ্দ দেওয়া হলে বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারকাজ বাধাগ্রস্ত হবে। এজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, পরিবেশ ও নদী দূষণ রোধে নতুন আইন করা হচ্ছে। বর্তমান আইনে পরিবেশ ও নদী দূষণ রোধের বিষয়ে যে ধারা রয়েছে তা যথেষ্ট নয়। চিন্তা করা হচ্ছে নতুন আইনে কাঠোর শান্তির বিধান রাখা হবে।
বৈঠকে পানিসম্পাদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভুমিমন্ত্রী শামসুর রহমান শরিফ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]