কুমিল্লার মনোহরগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় মোস্তফা (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এতে অপর একজন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার হাসনাবাদ-চাটখিল অঞ্চলিক সড়কের আলী লক্ষীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা উপজেলার নরপাই গ্রামের দ্বিন ইসলামের ছেলে।
সকাল সাড়ে ৮টার দিকে হাসনাবাদ-নোয়াখালী চাটখিল সড়কের আলী লক্ষীপুর এলাকায় একটি মোটর সাইলেক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কাদিলে ঘটনাস্থলে মোস্তফা নিহত হয় বলে জানান মনোহরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হারুন উর-রশিদ।
এসময় তার সাথে থাকা আলাউদ্দিন (২৫) নামে এক আরোহী গুরুতর আহত হয়। আলাউদ্দিনকে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।    
[b]কুমিল্লা,৪মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]